Most Recent Post
Home / ঢাকা বিভাগ / সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা কার্যক্রম জোরদার করা এবং ঢাকা জেলায় রক্তদাতা স্বেচ্ছাসেবক বৃদ্ধি করার লক্ষ্যে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় অফিসার্স ক্লাব ঢাকা-এ।

সাঘাটা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ঢাকা জেলায় স্বেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবকের সংখ্যা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত রক্তদান কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানা বলেন, মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সংগঠনের মূল শক্তি। তিনি সকল স্বেচ্ছাসেবককে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আগামীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

About bdpratinioto

Check Also

আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

  আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী ভ্যালু ভাউচারের মাধ্যমে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *