Most Recent Post
Home / আইন আদালত / নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: নূরাসহ ৭ জন রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: নূরাসহ ৭ জন রিমান্ডে

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার ৭ জনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মাধবদী থানার ওসি (তদন্ত) মো. ওমর কাইয়ুম এ তথ্য জানিয়েছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৩৮), হজরত আলী (৪০), গাফফার (৩৭), সাবেক ইউপি সদস্য আহমদ আলী ওরফে আহমদ দেওয়ান (৬৫), মো. ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)। তারা সবাই সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বাসিন্দা।

এর আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে শুক্রবার দিবাগত রাতে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে কিশোরীর মায়ের দায়ের করা মামলায় ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

প্রসঙ্গত, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতেৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজহারের পরিপ্রেক্ষিতে ধর্ষণের সাথে সরাসরি জড়িত ৪ জন এবং সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩ জন নিয়ে মোট ৭ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি দুই পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

About bdpratinioto

Check Also

আমতলীতে জমিজমাকে  কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সাথে ভাই খুন

সোহেল ফরাজি ,আমতলী  (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জমি জমাকে কেন্দ্র করে চাচাতো  ভাই কতৃক  ছুরিকাঘাতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *