Most Recent Post
Home / সারাদেশ / ‎সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক ও চুরির মামলার ৫ আসামি গ্রেপ্তার
Oplus_131072

‎সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক ও চুরির মামলার ৫ আসামি গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন এবং চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ অভিযানে মোট ৫ জন আসামিকে আটক করা হয়।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এবং থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রকি (৩৫), মোঃ রাসেল (২২), শুভ (২০), মোঃ রাজু (২৩) ও মোঃ ফালু ওরফে কালু (৩৫)। তাদের মধ্যে রকি, রাসেল ও শুভ’র কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং রাজু ও ফালুকে চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে।

‎এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন,মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, “সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক ও চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।

‎তিনি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ আটক ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *