Most Recent Post
Home / সারাদেশ / ৩ দিন পর সচল বেনাপোল বন্দর, শুরু আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার

৩ দিন পর সচল বেনাপোল বন্দর, শুরু আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। একই সঙ্গে স্বাভাবিক হয়েছে পাসপোর্টযাত্রীদের পারাপার। এতে করে দু’দেশের বন্দর এলাকায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে। অপরদিকে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবোঝাই ট্রাক পেট্রাপোল বন্দরে যাচ্ছে। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য এবং চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এ সময় পচনশীল পণ্যের আমদানি-রপ্তানি চালু ছিল এবং জরুরি চিকিৎসার জন্য যাত্রীদের সীমিত আকারে পারাপারের সুযোগ দেওয়া হয়। বন্দর সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৭ এপ্রিল সকাল থেকে ৩০ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে তিন দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি পাসপোর্টযাত্রীদের চলাচলও স্বাভাবিক হয়েছে। তবে এই সময়ে কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল।

About bdpratinioto

Check Also

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির সরাসরি সমাধান এবং তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *