Most Recent Post
Home / Uncategorized / দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব বিভাগেই বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৩ মে) আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে কমতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশের আবহাওয়ার ধরনকে প্রভাবিত করে চলেছে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।

About bdpratinioto

Check Also

কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ আটক ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *