শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন অভিযোগে মোট ১২ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রোববার (০৩ মে ২০২৬) তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা ও ২৫ (পচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করে। এছাড়াও চুরির মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—নাদিম (২৯), পাখির আলী (৪০), সাজ্জাদ আহাম্মেদ আলী (২২), কাউসার হোসেন হৃদয় (৩০), আল মইন হাসান ওরফে মাহিন (২৫), নরুউদ্দিন (৪০), আশিক সাউদ (১৯), নিজাম (৩০), মুন্না শেখ (২৬), তানভীর (২৬), হিরন আহাম্মেদ রবিউল (২৫) ও নাঈম (২০)। তারা সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চলের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার জানান,মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Bangladesh Pratinioto news site