Most Recent Post
Home / সারাদেশ / সিংড়ার ইটালি গ্রামের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

সিংড়ার ইটালি গ্রামের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি;নাটোরের সিংড়ায় স্ত্রী ও ছেলে মিলে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়।

আটককৃতরা হত্যার কথা স্বীকার করলেও কি কারণে এমন নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে জিজ্ঞাসাবাদে তা স্পষ্ট হওয়া যাবে বলে জানান সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।

আজ সোমবার (৪ মে) সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত রাতে স্ত্রী-ছেলের সাথে নিহত রফিকুল ইসলাম রুবেলের ঝগড়া হয়। এরপর সে পৃথক ঘরে ঘুমাতে যায়।

নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলী ছেলে। নিহত রফিকুল পেশায় মাছ ব্যবসায়ী।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

About bdpratinioto

Check Also

উখিয়ার ৫০ হাজার ইয়াবা ও সিএনজি উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় বড় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *