Most Recent Post
Home / জাতীয় / বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনোই হস্তক্ষেপ করবে না।
Google news

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। এটিই আমাদের সিদ্ধান্ত।

এছাড়া চীন বাংলাদেশের মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক যাতে আরও বেশি স্মুথ করা যায় সে বিষয়ে উভয় দেশ কাজ করছে। বাংলাদেশে চীনের বিনিয়োগের প্রকল্পগুলো চলমান রয়েছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরেও ডেভেলপমেন্ট প্রকল্পগুলো এগিয়ে চলছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অন্যান্য দেশে অসুবিধা হলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *