Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফ সীমান্তে মাছভর্তি ব্যাগের ভেতর ৩০ হাজার ইয়াবা জব্দ আটক – ১

টেকনাফ সীমান্তে মাছভর্তি ব্যাগের ভেতর ৩০ হাজার ইয়াবা জব্দ আটক – ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার; কক্সবাজার;মিয়ানমার সীমান্তঘেঁষা টেকনাফে মাদক চোরাচালানের একটি বড় অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। জেলেদের ছদ্মবেশে পাচারকালে মাছভর্তি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৩ মে ২০২৬ তারিখে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। মিয়ানমার সীমান্ত থেকে একটি বড় মাদকের চালান প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে দুপুর থেকেই ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

অভিযান চলাকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে দুই ব্যক্তি মাছভর্তি ব্যাগ নিয়ে সীমান্তবর্তী এলাকা অতিক্রম করার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একজনকে আটক করা সম্ভব হয়, অপরজন পালিয়ে যায়।

পরবর্তীতে আটক ব্যক্তির বহন করা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

আটক ব্যক্তির পরিচয়:
কোরবান আলী (২০)
পিতা: মৃত রমজান আলী
গ্রাম: জালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। তাৎক্ষণিক ও পরিকল্পিত এ অভিযানের মাধ্যমে একটি বড় মাদক চালান আটকে দেওয়া সম্ভব হয়েছে।

আটক ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

About bdpratinioto

Check Also

উখিয়ার ৫০ হাজার ইয়াবা ও সিএনজি উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় বড় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *