Most Recent Post
Home / জাতীয় / ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক

ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে বাংলাদেশের অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না অভিযোগ করছেন। ওয়েব ভার্সনের পাশাপাশি ফেসবুকের মোবাইল ভার্সনও ব্যবহার করা যাচ্ছে না বলে জানা গেছে।

এ ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এর কারণ জানাতে পারেননি। তবে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।

আইএসপিএবি’র সহ-সভাপতি ও আইআইজিএবির মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, ‘এ ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। কোনো আপডেট পেলে পরবর্তীতে অবশ্যই জানাবো।’

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *