Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে আটক ১, উদ্ধার ৪৪ বোতল বিদেশি মদ

টেকনাফে আটক ১, উদ্ধার ৪৪ বোতল বিদেশি মদ

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকার যোগে মাদক পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মোস্তফা (৩৪)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনের সিটে বসা এক যাত্রীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে তার বহন করা ট্রলিব্যাগ তল্লাশি করে ৪৪ বোতল বিদেশি মদ এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, কক্সবাজার থেকে মদ সংগ্রহ করে টেকনাফে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে তিনি এগুলো বহন করছিলেন।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে পরিচালিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

About bdpratinioto

Check Also

টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর এক বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *