Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে যৌথ অভিযান বুলেটপ্রুফ জ্যাকেট-গোলাবারুদ উদ্ধার

টেকনাফে যৌথ অভিযান বুলেটপ্রুফ জ্যাকেট-গোলাবারুদ উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:  

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।মঙ্গলবার (১২ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে টেকনাফ থানার লেদা লামারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি বুলেটপ্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।এসময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া আলামতের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *