Most Recent Post
Home / জাতীয় / গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি

গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (১৬ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। নিষ্ঠুর আক্রমণের মাধ্যমে ন্যাশনাল সিটিজেনস পার্টি, পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

“নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অ্যাকটিভিস্টদের এ জঘন্য কর্মকাণ্ড বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না। দায়ীদের দ্রুত চিহ্নিত করা হবে এবং বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এরকম সহিংসতা করার জায়গা নেই”, বলা হয়েছে বিবৃতিতে।

এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সেনাবাহিনী এবং পুলিশের প্রশংসা করা হয়েছে বিবৃতিতে। হুমকির পরও সমাবেশ চালিয়ে যাওয়ায় কর্মসূচির আয়োজকদের প্রশংসা করা হয়েছে।

About bdpratinioto

Check Also

আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:  প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৪ মে) সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *