Most Recent Post
Home / স্লাইড / মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু

মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু

শুরু হয়েছে ভায়াডাক্টের ওপর মেট্রোরেল চলাচলের ট্রায়াল রান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার বেলা ১১টা ৫৮ মিনিটে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় কোটস অন লোডিং এলাকায় স্থাপিত পৃথক মঞ্চে মন্ত্রীর সঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক উপস্থিত ছিলেন।

৬টি বগি নিয়ে ভায়াডাক্টের ওপর দিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে আসে ট্রেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী বছর তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মা সেতু, পরে কর্ণফুলী ট্যানেল, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে।

এর আগে গত শুক্রবার সকাল ১০টার দিকে উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়। মেট্রোরেল ছয়টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে। প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করা হয়।

About bdpratinioto

Check Also

ঢাকাতেও শুরু হচ্ছে লোডশেডিং, সংসদে প্রতিমন্ত্রীর ঘোষণা

জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে চলমান লোডশেডিং এবার রাজধানী ঢাকাতেও পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *