Most Recent Post
Home / সারাদেশ / মাওলানা মতিউর রহমান নিজামীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাওলানা মতিউর রহমান নিজামীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়ায়;
মাওলানা মতিউর রহমান নিজামীর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে “শহীদ নিজামীর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনিসুর রহমানের পরিচালনায় সোমবার (১২ মে ২০২৬) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-এটিএম আজহারুল ইসলাম-এমপি । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজামীকে ফাঁসী দেওয়ার অন্যতম কারণ ছিল ভারতের ফারাক্কা মূখে বাধ দেয়ার প্রতিবাদ করা পরবর্তীতে টিপাইমুখে বাধে প্রতিবাদ করা। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন একজন আদর্শবান নেতা, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ সংগঠক ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। তাঁর জীবনাদর্শ তরুণ সমাজের জন্য অনুকরণীয়। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”জাতীয় সংসদে তাঁর গঠনমূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি ছিলেন অতুলনীয় । ইসলামী শিক্ষার প্রসারে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষকরে কওমী মাদ্রাসা শিক্ষায় সরকারি স্বীকৃতির ক্ষেত্রে তাঁর ভূমিকা বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান-এমপি , তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যারা নিমূল করতে গেছে তারাই নিমূল হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জামায়াতের পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল-এমপি মাও: মতিউর রহমান নিজামীর সন্তান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ড. ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেন-এমপি,জমায়াত নেতা মুহাম্মদ আলী আছগার-এমপি

আরো বক্তব্য রাখেন পাবনা জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ ও আ: সালাম, জেলা সহকারী সাধারণ সম্পাদক এসএম সোহেল, উপজেলা পুজা উদযাপন লমিটির সভাপতি সুশিল কুমার দাস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মুন্নাফ হোসাইন।

আলোচনা সভা শেষে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর যিয়ারত করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

About bdpratinioto

Check Also

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার ;টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *