Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ক্যারেঙ্গাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মো. আলমগীর (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা গ্রামের মো. আলী আকবরের ছেলে ।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এসময় তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তার হাতে থাকা চারটি কার্টন তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলমগীর স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *