Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের সাথে প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানাজ জামান।মঙ্গলবার, ১২ মে প্রেসক্লাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনকে এগিয়ে নিতে প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।অ্যাড. শাহানাজ জামানের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহম্মেদ ভূইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মনজুর আহমেদ মুন্না ও অর্থ সম্পাদক তাজুল ইসলাম।

About bdpratinioto

Check Also

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *