Most Recent Post
Home / সারাদেশ / বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

প্রেস বিজ্ঞপ্তি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

বৃহস্পতিবার, ১৫ মে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।

দায়িত্ব পেয়ে এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করছি।

About bdpratinioto

Check Also

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার ;টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *