Most Recent Post
Home / সারাদেশ / পাবনা সাঁথিয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাবনা সাঁথিয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:পাবনা সাঁথিয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার ১৫ মে) সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে মোস্তফা কামাল মানিক এর সভাপতিত্বে এবং কলেজ শিক্ষক পরিষদের সভাপতি এবং আতাইকুলা ডিগ্রী কলেজের প্রভাষক আবু সাদাত এর পরিচালনায় এ শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও: ইকবাল হুসাইন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান। জেলা শিক্ষক ফেডারেশন এর সেক্রেটারি ডক্টর ইদ্রিস আলম, উপদেষ্টা সাহকারী অধ্যাপক আনিসুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক পরিষদের মাদ্রাসা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ,সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আদর্শ শিক্ষক পরিষদ কারিগরি শাখার সভাপতি এম এ হাই, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি হামিম রেজা, ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল গণি,আদর্শ শিক্ষক পরিষদ কিন্ডার গার্টন শাখার সভাপতি আব্দুল গফুর, প্রমুখ। এ সময় শিক্ষক ফেডারেশন এর ৮ টি পরিষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আদর্শ শিক্ষক পরিষদের দায়িত্ব কর্তব্য নিয়ে বক্তব্যে তারা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা,শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা, শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা সৃষ্টি করা,আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সাথে শিক্ষকদের সম্পৃক্ত করা, সমাজে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করা,শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একযোগে কাজ করা। একটি আদর্শ সমাজ গড়তে হলে প্রয়োজন আদর্শ শিক্ষকের। আর আদর্শ শিক্ষক তৈরির জন্য প্রয়োজন একটি শক্তিশালী, সচেতন ও দায়িত্বশীল শিক্ষক সংগঠন। সেই জায়গা থেকেই আদর্শ শিক্ষক ফেডারেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলচ্ছে।

About bdpratinioto

Check Also

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার ;টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *