Most Recent Post
Home / সারাদেশ / কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৭ মে রাত আনুমানিক ১১টার দিকে খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে জড়িত থাকার অভিযোগে জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে কক্সবাজার সদর থানা-এ হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-১৫ জানায়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

পবিত্র আশুরা উপলক্ষে ওয়ায়েস করনী ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের বাণী

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন বিশ্ব আশেকে হযরত ওয়ায়েস করনী রহমতুল্লাহ ফাউন্ডেশনের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *