Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে মাছবোঝাই একটি মিনি পিকআপের অতিরিক্ত চাকার ভেতর থেকে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. শফিক (৩৮)।

শুক্রবার (২৬ জুন) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করার সময় চালক মো. শফিক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।পরে অতিরিক্ত চাকার ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো ২৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিক জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তিনি বহন করছিলেন। পরবর্তীতে তার দেহ ও ব্যবহৃত পিকআপে তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :এসপি মিজানুর রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: কারবালা আমাদের শেখায়—ক্ষমতার লোভে সত্যের সঙ্গে আপস করা যাবে না। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *