Most Recent Post
Home / Uncategorized / পাঁচবিবি মহিলা গার্লস গাইডসের মতবিনিময়

পাঁচবিবি মহিলা গার্লস গাইডসের মতবিনিময়

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাংলাদেশ মহিলা গার্লস গাইডস অ্যাসোসিয়েশন “হলদে পাখি” কর্মসূচি বিষয়ে মতবিনিময় সভা হয়। বৃহস্পতিবার ২২ মে ২০২৬ বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি স্থানীয় কমিশনার মোছাঃ আফরোজা খানম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন বক্তব্য রাখেন।

উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের সমন্বয়ে (২০২৫-২০২৬) অর্থ বছরে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে সভায় আলোচনা হয়। সংগঠনকে গতিশীল ও ফলপ্রসূ করতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।

এসময় উপস্থিত ছিলেন মহিলা গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় সম্পাদক মোছাঃ বদরুন্নেছা হক, কোষাধ্যক্ষ মোছাঃ রহিমা খাতুন, সমাজ সেবিকা গুলশান আরা গ্যালিন ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ গাইডসের সদস্য।

“হলদে পাখি” বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন (৬-১১) বছর বয়সী মেয়ে শিশুদের প্রোগ্রাম। বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক কাজে উদ্বুদ্ধকরণে সহায়তা করে থাকে।

About bdpratinioto

Check Also

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *