Most Recent Post
Home / আন্তর্জাতিক / বিশ্বে করোনায় আক্রান্ত ৪১ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪১ কোটি ছাড়াল

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো সাড়ে ১৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৪১ কোটি ৫ লাখের ঘর। এছাড়া নতুন করে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৫৮ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে।রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৮ লাখ ২৭ হাজার ৮৪৬ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৩৪৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে ৪ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৯৯২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭৬৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৫০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৪২ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২২৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৭৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ১২৪ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমে এসেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ৮৭৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৪২ হাজার ৯৪৪ জন মারা গেছেন।

গত একদিনে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ১২২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৮৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২০ হাজার ৫৩৩ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার ৯১০ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮ হাজার ২৬৯ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৫ জন এবং মারা গেছেন ১৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৯ হাজার ৫১৮ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২১২ জন এবং মারা গেছেন ২৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ২৭২ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৬৯ জন।

এছাড়া গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ১৬১ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৬ লাখ ২২ হাজার ৬৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৪ হাজার ৬৯৭ জন মারা গেছেন। গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন ১৮৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৩৪ জন, কানাডায় ৬৮ জন, আর্জেন্টিনায় ১২৮ জন, গ্রিসে ৭০ জন, পোল্যান্ডে ৩৩৩ জন, ইরানে ১৩৩ জন, জাপানে ১৪২ জন, রোমানিয়ায় ১৪৪ জন, চিলিতে ৯৪ জন এবং ভিয়েতনামে ৭৮ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১২ হাজার ১১৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *