Most Recent Post
Home / Uncategorized / ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

এ..কে পলাশ কুমিল্লা প্রতিনিধি;আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ এর কুমিল্লা জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক পাচার প্রতিরোধে গত এক মাস ধরে পরিচালিত বিশেষ অভিযানে ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দেশীয়-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এছাড়া কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চোর চক্রের সদস্য এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, সীমান্তবর্তী এলাকা হওয়ায় কুমিল্লা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ঝুঁকিতে রয়েছে। ঈদকে সামনে রেখে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষ, পশুবাহী যানবাহন ও সাধারণ যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ কুমিল্লা গঠনে আমরা বদ্ধপরিকর।”
তিনি অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন।

About bdpratinioto

Check Also

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার ;টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *