Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ‎আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশ-প্রবাসীকে যুবদল নেতা, স্বপন হাওলাদারের অগ্রিম শুভেচ্ছা ‎

‎আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশ-প্রবাসীকে যুবদল নেতা, স্বপন হাওলাদারের অগ্রিম শুভেচ্ছা ‎

শেখ নিয়াজ মোহাম্মদ নিজস্ব প্রতিবেদক:

‎আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই ও বোনদের প্রতি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ যুবদল নেতা মোহাম্মদ স্বপন হাওলাদার। সোমবার (২৫ মে ২০২৬) দুপুর আড়াইটার দিকে ফতুল্লার সাইনবোর্ড শান্তি ধারা এলাকায় নারায়ণগঞ্জ যুবদল নেতা মোঃ স্বপন হাওলাদার তার নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

‎এসময় মোহাম্মদ স্বপন হাওলাদার বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর নির্দেশ পালনে যে আত্মত্যাগ ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তার স্মরণেই মুসলিম উম্মাহ ঈদুল আযহা পালন করে। হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতির মাধ্যমে তিনি আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের অনন্য শিক্ষা দিয়েছেন। সেই ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

‎তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। দেশ ও প্রবাসে থাকা সকল ভাই ও বোনদের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। ঈদ যেন সকলের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও কল্যাণ এবং সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।

‎নারায়ণগঞ্জ যুবদল নেতা মোঃ স্বপন হাওলাদার তার বক্তব্যে বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগের মহিমায় উজ্জ্বল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ আমাদেরকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। আমি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করি। মহান আল্লাহ তায়ালা যেন সবার কোরবানি কবুল করেন এবং সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে—এই কামনা করছি।

‎শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসী ও প্রবাসীদের উদ্দেশে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

About bdpratinioto

Check Also

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর মান্দার চুল ব্যবসায়ী।

মোঃ মমিন আলী ;ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে রড বোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *