Most Recent Post
Home / Uncategorized / মাতামুহুরীতে প্রশাসনিক ভবন স্থাপনের স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মাতামুহুরীতে প্রশাসনিক ভবন স্থাপনের স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজার চকোরিয়ায় নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবন স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণে সম্ভাব্য বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আ: মন্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

সোমবার দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনকালে তারা প্রশাসনিক ভবন নির্মাণের জন্য ভূমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও জনসেবার সহজলভ্যতা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, বিএনপি নেতা আজিজুল হক মধু, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে সংশ্লিষ্টরা বলেন, নতুন উপজেলার প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর ও জনমুখী করতে সুবিধাজনক ও নিরাপদ স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About bdpratinioto

Check Also

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *