Most Recent Post
Home / Uncategorized / ‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই চালকের মৃত্যু

‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই চালকের মৃত্যু

শেখ নিয়াজ মোহাম্মদ, নিজস্ব প্রতিবেদক:

‎নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পল্লীবিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক চালকের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

‎শনিবার (০৬ জুন ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে সোনারগাঁও থানাধীন নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

‎কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-উ-১১-৪২৮০ নম্বরের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লীবিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে খুঁটি ভেঙে গিয়ে এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক বাবলু (৫০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত বাবলুর পিতার নাম মৃত সানোয়ার হোসেন। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানাধীন রামকৃষ্ণ বাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

‎এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

About bdpratinioto

Check Also

শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শায় এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *