কুমিল্লা দাউদকান্দিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠনের সদস্য ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৪
Posted By :
bdpratinioto
জুন ১২, ২০২৬
সারাদেশ
9 Views
সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের এক সদস্য, একটি চুরি মামলার আসামি এবং এক জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— বাংলাদেশ শ্রমিক লীগ দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন (৩৯), চুরি মামলার আসামি মো. তুহিন (২০), ১ কেজি গাঁজাসহ তাছলিমা বেগম ওরফে রোজিনা (৩৫) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজাম (২০)। থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে দাউদকান্দি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পৃথক স্থান থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তাছলিমা বেগম ওরফে রোজিনার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এছাড়া, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সদস্য হিসেবে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। একই অভিযানে একটি চুরি মামলার আসামি মো. তুহিন এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজামকেও গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের করা হুয়েছে বলে তিনি জানান।
২০২৬-০৬-১২