Most Recent Post
Home / সিলেট বিভাগ / সংবর্ধনা সভায়–কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাতকে সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ উন্নয়নে ৩ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন

সংবর্ধনা সভায়–কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাতকে সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ উন্নয়নে ৩ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন

সেলিম মাহবুবঃ

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্টানটি তার লক্ষে এগিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই এলাকার মানুষের লালিত স্বপ্ন পুরণ হবে বলে আমি আশাবাদী। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি টাকা ব্যয়ে ফার্নিচার সহ একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি ছাত্রীদের জন্য একটি কমন রুম নির্মাণ করে দেয়ার কথাও বলেন। এছাড়া স্কুল এন্ড কলেজের মাঠ পাকাকরণের জন্য ৫ লাখ টাকা, শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রীর জন্য ১ লাখ টাকা ও ল্যাবরেটরির জন্য ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন।

ছাতকে সাউথ ওয়েষ্ট ওয়েল ফেয়ার ট্রাষ্ট পরিচালিত সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার (১৪জুন)সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন।

সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, রাজনীতিবিদ সামছুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সুয়েব মিয়া তালুকদার, ট্রাষ্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার, কয়েছ আহমদ, মিছবা উজ জামান শিলু, ছাত্র অভিভাবক সাবেক মেম্বার আব্দুর রহিম, আলা উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মাহিমা মারজাবিন নুরা ও সোনালী দাস শ্রেয়া।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিফা আক্তার লিজা ও গীতা পাঠ করেন রাজদ্বীপ দাস।

অনুষ্ঠানে ট্রাষ্টি বোর্ডের ডা.নাসির উদ্দিন ভুঁইয়া, মো.রকিব উল্লাহ, মো.এনামুল হক, আবুল হোসেন, নির্মলেন্দু দস্তিদার, মোয়াজ্জেম হোসেন, রাজ উদ্দিন, শহীদুল ইসলাম, আইয়ুব আলী, জহিরুল ইসলাম ও আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এলাকার এডভোকেট কবির উদ্দিন সাজু, কামাল উদ্দিন, আব্দুস সালাম নোমান, মুক্তার মিয়া তালুকদার, তফজ্জুল হক, সাজ্জাদুর রহমান, রিপন আহমদ, হাবিবুর রহমান, শাহিন মিয়া তালুকদার, ছায়াদ মিয়া, সিরাজ মিয়া, রফিকুল ইসলাম ভুট্টু, গিয়াস উদ্দিন, সুয়েব আহমদ সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌঁছার পর প্রধান অতিথি-কে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান, তাঁর উদ্দেশ্যে মানপত্র পাঠ ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি কমিউনিটি নেতা, বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ তালুকদার সাউথ ওয়েষ্ট ওয়েল ফেয়ার ট্রাষ্টে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।

About bdpratinioto

Check Also

ছাতকের রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মৌলভী কবির আহমদকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান

সেলিম মাহবুবঃ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ঈমাম ও খতিব ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *