Most Recent Post
Home / শিক্ষা / শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য তথ্য চেয়েছে মাউশি

শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য তথ্য চেয়েছে মাউশি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ডাটাবেজ প্রস্তুত করে তাদের ইউনিক আইডিকার্ড দেবে সরকার। এ জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজসফলভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছে শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এসব তথ্য চেয়ে সব আঞ্চলিক শিক্ষা অফিসে চিঠি পাঠানো হয়েছে।

অধিদপ্তর জানায়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) আইইআইএমএস শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ এবং এর আওতাধীন সকল সংস্থা, অধিদপ্তর, শিক্ষাবোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্টাটিস্টিকস (সিআরভিএস)’ ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর ডেটাবেজ প্রস্তুত এবং ইউনিক আইডি প্রদান কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক তথ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের পর ডেটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।

Check Also

কাদির মোল্লা স্কুলের ৩২০ শিক্ষার্থীর সবার জিপিএ-৫ অর্জন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ এসএসসির ফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *