Most Recent Post
Home / সারাদেশ / নরসিংদীতে তিন দিন পর ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নরসিংদীতে তিন দিন পর ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নিখোঁজের ৩ দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অদ্য ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে পাঁচদোনা টু ঘোড়াশাল সড়কের ভাগদী এলিট স্টিল মিল এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন এর নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম। পরে তার কোন খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডাইরি করেন। অদ্য বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচাদুর্গন্দ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি শুরু করেন। পরে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা ।

এ খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠান।এছাড়াও নরসিংদীর সদরের খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে নাগরিয়াকান্দি ব্রীজের উপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছে।এ ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশ এর দৃষ্টি গোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলী (২৫) পিতাঃ আব্দুর রব সাং-কামারগাঁও থানা ও জেলাঃ নরসিংদীকে তাকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।বেলাব থানা পুলিশ এর চৌকস দল নরসিংদী মডেল থানা পুলিশ এর সহায়তায় বেলাবো থানার লাখপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমান খাঁনের ছেলে মোঃ ওয়াহিদু জ্জামান খাঁনকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা অর্থদন্ড এবং ২ বছর ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

 

About bdpratinioto

Check Also

হোস্ট ও রোহিঙ্গাদের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাজিবুল হক :স্টাফ রিপোর্টার টেকনাফ: ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং অ্যাকশন এইড বাংলাদেশের (AAB) কারিগরি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *