Most Recent Post
Home / সারাদেশ / র‌্যাব-১৫ এর অভিযানে বাঁশখালীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রামু থেকে গ্রেপ্তার 

র‌্যাব-১৫ এর অভিযানে বাঁশখালীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রামু থেকে গ্রেপ্তার 

মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ:

কক্সবাজার, ২৯ জুন: চট্টগ্রামের বাঁশখালী থানার একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জসিম উদ্দিন (৫২)কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

সোমবার (২৯ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজার সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে জসিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়াদীঘি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
র‌্যাব জানায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) টেবিল অনুযায়ী একটি মামলা দায়ের হয়েছিল। মামলার বিচার শেষে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‌্যাবের গোয়েন্দা নজরদারির একপর্যায়ে নিশ্চিত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে রামুর খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকায় নুরুল আজিমের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে ওই এলাকায় আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জসিম উদ্দিনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

 

About bdpratinioto

Check Also

দিরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *