Most Recent Post
Home / শিক্ষা / লকডাউন: শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা স্থগিত

লকডাউন: শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা স্থগিত

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: লকডাউনের কারণে চলমান ১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা রোববার (৪ এপ্রিল) থেকে স্থগিত করা হয়েছে। লকডাউন যতদিন থাকবে ততদিন এ পরীক্ষা বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, আজ (শনিবার) মৌখিক পরীক্ষা চলছে। রোববার যাদের মৌখিক পরীক্ষা ছিল তাদেরটা স্থগিত করা হয়েছে। যতদিন লডডাউন থাকবে ততদিন এ পরীক্ষা স্থগিত থাকবে।

জানা গেছে, গত বছর নভেম্বরে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর থেকে। চলতি মাসের মধ্যে এ মৌখিক পরীক্ষা শেষ করে মে মাসের মধ্যে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা কথা রয়েছে। তবে লকডাউনে দীর্ঘায়িত হলে এ পরীক্ষার চূড়ান্ত ফল পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

About bdpratinioto

Check Also

কেজি স্কুলে আসছে পরিবর্তন, না মানলে আইনি ব্যবস্থা

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: দেশের অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো কেজি (কিন্ডারগার্টেন) স্কুল পরিচালনায় নতুন বিধিমালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *