Most Recent Post
Home / বিনোদন / বিয়ে করলেন অভিনেতা হারমান বাওয়েজা

বিয়ে করলেন অভিনেতা হারমান বাওয়েজা

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: বিয়ে করলেন বলিউড অভিনেতা হারমান বাওয়েজা। রোববার (২১ মার্চ) সাশা রামচন্দানিকে বিয়ে করেন তিনি।

কলকাতাতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই জুটি। শিখ রীতিতে স্থানীয় একটি গুরুদুয়ারায় তাদের বিয়ে হয়। এই সময় তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে হারমান ও সাশার বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। হারমানের ঘনিষ্ঠ বন্ধুদের একজন অভিনেত্রী শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। ব্যস্ততার কারণে বিয়েতে উপস্থিত হতে পারেননি শিল্পা। এই অভিনেত্রী বিয়ের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘অভিনন্দন হারমান ও সাশা। ভালোবাসা, সুখ ও বন্ধুত্বের মধ্য দিয়ে তোমাদের নতুন জীবন শুরু হোক। তোমাদের জন্য অনেক ভালোবাসা।’

সাশা পেশায় নিউট্রিশন হেল্থ কোচ। ‘বেটার ব্যালান্স সেলফ’ নামে তার ইনস্টাগ্রাম পেজ রয়েছে। এতে স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে নানা তথ্য দেওয়া হয়।

হারমান বাওয়েজার আরেক পরিচয় তিনি বলিউড পরিচালক-প্রযোজক হ্যারি বাওয়েজার ছেলে। ২০০৮ সালে ‘লাভ স্টোরি ২০৫০’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। কিন্তু বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। এরপর ‘ভিক্টোরি’, ‘ডিস্কিয়া’,  ‘হোয়াট ইয়োর রাশি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন হারমান বাওয়েজা।

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *