Most Recent Post
Home / আন্তর্জাতিক / গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু

গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সোমবার (২২ মার্চ)  ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, ২০২০ সালের জন্য পুরস্কার ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার কাণ্ডারি ছিলেন বঙ্গবন্ধু। ভারতীয়দের কাছেও তিনি নায়ক। বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের ঐতিহ্যকেও ঋদ্ধ করেছে। তার দেখানো পথেই দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এ পুরস্কার চালু করে। ২০১৯ সালে এ পুরস্কার পেয়েছিলেন ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।

About bdpratinioto

Check Also

তিরিশ বছর পরে যে দৃশ্য দেখলো কাশ্মীরের মানুষ

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ কাশ্মীরের অনিন্দ সুন্দর হ্রদ ‘উলার’। এই উলারে এক সময় পদ্ম ফুল ফুটতো। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *