Most Recent Post
Home / আইন আদালত / গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: রাজধানীর হাতিরঝিল আমবাগান এলাকায় ঝিলিক আলম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঝিলিকের স্বামী সাকিব আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে হাতিরঝিল থানার ওসি তদন্ত মমিনুল ফারুক বাংলাদেশ প্রতিনিয়তকে বলেন, গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের ২২/সি নম্বর বাসায় স্বামীর সঙ্গে থাকতেন ঝিলিক। শুক্রবার (২ এপ্রিল) রাতে ওই বাসাতেই তার মৃত্যু হয়।  পরে সকালে স্বামী তার গাড়িতে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন বলে আমাদের কাছে প্রাথমিক তথ্য আছে।  এ থেকে অনেক কিছুই সন্দেহ করা হচ্ছে।  এ বিষয়ে গুলশান থানা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

এর আগে শনিবার (৩ এপ্রিল) সকালের দিকে হাতিরঝিলের আমবাগানে এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। সাকিব আলম জানান, গাড়িতে থাকা তার স্ত্রী ঝিলিক আলম গুরুতর আহত হন। তার স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

About bdpratinioto

Check Also

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *