Most Recent Post
Home / সারাদেশ / বিচারের নামে মধ্যযুগীয় কায়দায় ব্যাবসায়ীকে প্রহার আটকের তিন ঘন্টা পরেই জামিন

বিচারের নামে মধ্যযুগীয় কায়দায় ব্যাবসায়ীকে প্রহার আটকের তিন ঘন্টা পরেই জামিন

শাহিন চৌধুরী  : কেরানীগঞ্জ মডেল থানার চরমোনাই ইসলামি আন্দোলনের সভাপতি ও শাক্তা ইউনিয়নের মোঃ হানিফ মেম্বার আটকের তিন ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল আনুমানিক চার ঘটিকায় শাক্তা ইউনিয়নের বালুচর গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করে আদালতে পাঠায় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। ইসলামি আন্দোলনের এই নেতা আটক থাকাকালে হানিফের ইসলামি আন্দোলনের নেতা এবং সংবাদকর্মীরা থানা এলাকায় ভিড় করে, তবে কোন গণমাধ্যম কর্মী এবং নেতাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে কোন মামলায় আটক দেখানো হয়েছে সেটাও নিশ্চিত করেনি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আলোচিত এই নেতার আটক এবং জামিনে মুক্তির ব্যাপারে ইসলামি আন্দোলন কেরানীগঞ্জ মডেল থানার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, প্রতিপক্ষ লোকের মদদে একটি গ্রাম্য সালিশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা করে একই গ্রামের আলী আকবরের ছেলে মোঃ কাজল। পরে আজ বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাকে আটক করে কোর্টে পাঠালে বিশেষ কোর্ট তার জামিন আদেশ মঞ্জুর করে। হানিফ জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে আছেন বলে যানাজায়।

About bdpratinioto

Check Also

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন. আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়. এক চোখ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *