Most Recent Post
Home / সারাদেশ / ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর পার্বত্য বান্দরবান জেলার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১১টা ৫৫ মিনিটে র‍্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ওয়াই জংশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তার হওয়া উসিংনু মার্মা বান্দরবান সদর থানার লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মার্মার ছেলে।

র‍্যাব জানায়, ২০০৭ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।

সাজা এড়াতে তিনি প্রায় দুই দশক দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন।গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারসহ সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন. আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়. এক চোখ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *