Most Recent Post
Home / বিনোদন / মা হলেন অভিনেত্রী শ্রাবন্তী

মা হলেন অভিনেত্রী শ্রাবন্তী

দীর্ঘ নয়টি মাস ধরে গর্ভের ভেতর প্রতিটি মুহূর্তে যার অস্তিত্ব অনুভব করছিলেন, অবশেষে সে পৃথিবীর আলো দেখল। কোল আলো করে এলো ফুটফুটে পুত্র সন্তান। ছেলেসন্তানের মা হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর দিয়েছেন অভিনেত্রী নিজেই। ‘জাজমেন্ট ডে’ খ্যাত টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন, তার ঘরে ‘বীরপুরুষ’ এসেছে। গত ৭ই জুলাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন অভিনেত্রী। রোববার সোশ্যাল মিডিয়ায় ছেলের প্রথম ছবিও শেয়ার করে নিয়েছেন নায়িকা।

ছবিতে দেখা গেছে, মায়ের হাত আলতো করে ধরে রয়েছে সদ্যজাত। মাতৃত্বের পরম তৃপ্তি নিয়ে হাত পেতে রেখেছেন নায়িকা।

ছবির নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষের পঙক্তি উল্লেখ করে শ্রাবন্তী ক্যাপশনে লেখেন- ‘আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো !’মায়ের কোলে এসে সমানে অভয় দিয়ে চলেছে’।

গত মে মাসে মা হতে চলার সুখবর প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। ‘জাজমেন্ট ডে’, ‘নক্সাল’-এর মতো একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন শ্রাবন্তী। ছোটপর্দার সঙ্গেও যুক্ত রয়েছেন দীর্ঘদিন।

সাত বছর আগেই বিয়ের পর্ব সেরেছিলেন। দীর্ঘ অপেক্ষা শেষে মা হলেন নায়িকা।

শ্রাবন্তীর স্বামী রঞ্জন বন্দ্যোপাধ্যায় পেশায় স্কুলশিক্ষক। কর্মসূত্রে বর্ধমানে থাকেন, অন্যদিকে শ্রাবন্তীর কর্মসূত্রে কলকাতাতেই থাকেন। তাই দাম্পত্য জীবনের বেশিরভাগ সময়টাই আলাদাই কাটিয়েছেন তারা। করোনাকাল দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর সুযোগ দিয়েছে তাদের।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় শ্রাবন্তী। গত বছর অক্টোবর মাসে প্রথম সুখবরটা পেয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু মে মাস পর্যন্ত কাউকে কিছুই বলেননি। মে মাসে সুসংবাদটি দেন।

About bdpratinioto

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *