অনলাইন ডেস্ক: চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। কোরবানির পশু কেনাকাটা ও ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১২ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী, বিধিনিষেধ শিথিল হলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। আর ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।
Bangladesh Pratinioto news site