Most Recent Post
Home / বিনোদন / আদালতে রোশন এলেও অনুপস্থিত শ্রাবন্তী

আদালতে রোশন এলেও অনুপস্থিত শ্রাবন্তী

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার করার আর্জি জানিয়ে আদালতে মামলা করেছিলেন রোশন সিং। কিন্তু সাবেক কেবিন ক্রুর সঙ্গে থাকতে একদমই রাজি নন অভিনেত্রী।

রোশন জানিয়েছি্লেন, তিনি শ্রাবন্তীর সঙ্গে সাংসার করতে চান বলেই মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই মামলায় হাজিরার জন্য সমন গ্রহণ করেও বুধবার আদালতে এলেন না শ্রাবন্তী।

সমনে বলা হয়েছিল, বক্তব্য পেশ করার জন্য শ্রাবন্তী যেন ১৪ জুলাই শিয়ালদহ কোর্টে উপস্থিত থাকেন। ১৮ জুন ওই সমন গ্রহণ করলেও বুধবার আদালতে উপস্থিত হননি ‘বুনোহাঁস’ নায়িকা।

এ বিষয়ে রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল বলেন, ‘সমন গ্রহণ করেও শ্রাবন্তী আসেননি। এখন কার্যত লকডাউন চলছে। বিভিন্ন বিধিনিষেধ এবং কড়াকড়ি রয়েছে। সে কথা মাথায় রেখে আদালত অন্য আরেকটি দিনে শ্রাবন্তীকে উপস্থিত হতে বলেছে।’

তিনি আরও জানান, শ্রাবন্তীর তরফে ওই সম্পর্ক ঘিরে রোশনের বিরুদ্ধে কোনো অভিযোগ যাতে না আসে, সে কথা মাথায় রেখেই বধূ ফিরিয়ে আনার মামলা করা হয়েছিল। পাশাপাশি, রোশনও অতীত ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাইছেন। তিনি বিবাহবিচ্ছেদ চাইছেন না।

শ্রাবন্তীর আইনজীবী আদালতে জানান, তার মক্কেলকে ভুল সমন পাঠানো হয়েছে। ফলত আদালতের নির্ধারিত দিনে সেখানে এসে উপস্থিত হননি তিনি। আদালতের কাছে নতুন একটি সমন পাঠানোর আবেদন করেন আইনজীবী।

এ দিকে রোশনের আইনজীবী জানান, মামলায় স্ত্রীর বক্তব্য শোনার জন্য আদালত আরও একটি দিন দিয়েছে। সে দিনও শ্রাবন্তী না এলে একতরফা শুনানি হবে। আদালত আইন অনুযায়ী রায় দিয়ে জানাতে পারে, রোশন শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে পারবেন। সে ক্ষেত্রে কী ঘটবে— এই হলো প্রশ্ন।

রোশন-শ্রাবন্তীর সম্পর্কে ফাটল ধরেছিল গত বছরেই। আলাদা থাকতে শুরু করেন তারা। এর পরে শ্রাবন্তী প্রেমে পড়েন অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর। একসঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় দুজনকে।

About bdpratinioto

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *