Most Recent Post
Home / রাজনীতি / আটক এবার দর্জি মনির

আটক এবার দর্জি মনির

নানা নামে সয়লাব বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু বা তার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে গড়ে ওঠা  ভুঁইফোঁড় সংগঠনের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এবার ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামের তেমনই একটি সংগঠনের সভাপতি মো. মনির খানকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মনির খান  দর্জি মনির নামেই বেশি পরিচিত।

রোববার রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয় বলে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘মনিরকে আমরা আটক করে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।’

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামের ভুঁইফোঁড় সংগঠনটি গড়ে তোলেন মনির।

এ ছাড়া ফটোশপে কারসাজি করে প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে ছাড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মনির জমির দালালি এবং তদবির-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ আছে। তিনি ২০১৮ সালের নির্বাচনে কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তবে তিনি মনোনয়ন পাননি।

এর আগে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি ‘ভূইফোঁড়’ সংগঠনে হেলেনা জাহাঙ্গীরের সভাপতি হওয়ার খবর চাউর হলে সম্প্রতি তাকে দুই কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ।

গত বৃহস্পতিবার রাতে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব।

About bdpratinioto

Check Also

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *