Most Recent Post
Home / রাজনীতি / আইসিইউতে রওশন এরশাদ

আইসিইউতে রওশন এরশাদ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জাতীয় সংস‌দের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হ‌য়েছে।

রওশন এরশা‌দের সহকারী একান্ত স‌চিব মামুন হাসান আজ সোমবার দুপুরে জা‌নান, বিরোধীদলীয় নেতার ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তিনি করোনা আক্রান্ত নন।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি।এর আগে গেল ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *