Most Recent Post
Home / বিনোদন / একঝাক তরুন নিয়ে ফেস্টিভ্যালে যাচ্ছেন নির্মাতা আব্দুল্লাহ আল ফাহিম

একঝাক তরুন নিয়ে ফেস্টিভ্যালে যাচ্ছেন নির্মাতা আব্দুল্লাহ আল ফাহিম

 বিনোদন প্রতিবেদক :  ফেস্টিভ্যাল ছবির জন্য, ওরা ৫০০ এর উপরে আবেদন করেছে। সবার সাথে কথা বলার সুযোগ হয়নি, কিন্তু এত ছেলে-মেয়ে অভিনয় জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলেছে হয়ত আমার জানা ছিলো না। এদের প্রত্যেকেরই কোননা কোন যোগ্যতা আছে কিন্তু যোগ্যতা থাকার পরেও তারা পাচ্ছে না কোনো সুযোগ।

একজন ছেলে রীতিমতো কান্না করে ফেললো, অনেক নির্মাতার বাসার নিচে গেছি, অনেক ঘুস ঘাট্টা দিছি কিন্তু যোগ্যতা প্রমাণ করবার সুযোগ পাই নাই, তাই আজকে চায়ের দোকান দিয়ে বসেছি যেখানে দিনে ৫০ কাপের উপর ফ্রিতে চা খাওয়াচ্ছি মানুষকে। আমি নিজেও তরুন, এই তরুনদের কষ্টের কথা শুনে খুব আবেগী হয়ে গেলাম, তাহলে কি শুধু আমরা স্টারের জন্য নির্মাণ করি!

কথা দিলাম, একদল নতুন তরুণদের’কে নিয়ে সিনেমা বানাচ্ছি যারা কোনদিন লাইট, ক্যামেরার সামনে দাড়াবার সুযোগ পাই নাই শুধু স্বীকার হয়েছে মিথ্যা প্রতিশ্রুতির। হয়ত, এই সিনেমা প্রদর্শন করবার মত সহযোগিতা বাংলাদেশ আমাকে দিবে না কিন্তু তাদের’কে নিয়ে বিশ্বের সর্বোচ্চ দ্বার প্রান্তে যাবো ইনশাআল্লাহ।

About bdpratinioto

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *