Most Recent Post
Home / সারাদেশ / কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১
Oplus_131072

কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সফির বিল এলাকা এলাকায় মাদক পাচারকারীরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক ব্যক্তি হলেন বোরহান উদ্দিন। তিনি মৃত সৈয়দ হোসেন ও মমতাজ বেগম-এর ছেলে। জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা-এ হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সংবর্ধনা পেলেন সাংবাদিক জ-ই বুল বুল

হুমায়ুন কবির: শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননাসহ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *