Most Recent Post
Home / স্লাইড / আজ আসছে না ফাইজারের ১০ লাখ টিকা

আজ আসছে না ফাইজারের ১০ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ করোনার টিকা আজ আসছে না। আগামী বুধবার বিকাল ৫টায় কাতার এয়ারলাইন্সের বিমানে ওই টিকা ঢাকায় পৌঁছবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সন্ধ্যার দিকে ফাইজারের ১০ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে বিশেষ কারণে তা আজ আসছে না। ফাইজারের ১০ লাখ টিকা ১ সেপ্টেম্বর বিকালে ঢাকায় পৌঁছবে।

এদিকে, আজ রাত আড়াইটার দিকে চীন থেকে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। তবে সিনোফার্মের টিকার চালানও নির্ধারিত সময়ে আসবে কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

About bdpratinioto

Check Also

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল সরকারি দল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *