Most Recent Post
Home / জাতীয় / করোনায় আরো ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৩

করোনায় আরো ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৩

দেশে করোনাভাইরাস শনাক্তের দৈনিক হার পাঁচের নিচে রইল। গত এক দিনে ১ হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যাতে শনাক্তের হার ৪.৫৪ শতাংশ। এ নিয়ে টানা চার দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে। গতকাল ছিল ৪.৬১ শতাংশ, ২২ সেপ্টেম্বর ৪.৭৯ শতাংশ ও ২১ সেপ্টেম্বর ছিল ৪.৬৯ শতাংশ।এছাড়া এক দিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কিছুটা বেড়েছে। গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২৭ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১ হাজার ২৩৩ জন। এ নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।

এদিকে গত এক দিনে নতুন যে ৩১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৩৬৮ জনের।এছাড়া গত এক দিনে নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। ২১ সেপ্টেম্বর থেকে শনাক্তের হার আবারও পাঁচ শতাংশের নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে।

About bdpratinioto

Check Also

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার বিচার খুব ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *