Most Recent Post
Home / সারাদেশ / কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি প্রেস রিলিজে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ জুন বুধবার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকারী দল বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় বাজি, কসমেটিকস সামগ্রী এবং বাসমতি চাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা। উদ্ধার হওয়া এসব মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি: ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার মাস পবিত্র মহরম। এই মাসের তাৎপর্য ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *