Most Recent Post
Home / আন্তর্জাতিক / আটকের পর গেস্ট হাউসের মেঝে ঝাড়ু দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

আটকের পর গেস্ট হাউসের মেঝে ঝাড়ু দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে সিতাপুরের গেস্ট হাউসের মেঝে ঝাড়ু দিতে দেখা গেছে। উত্তর প্রদেশের লাখিমপুরের খেরি যাওয়ার পথে আটকের পর সেখানে রাখা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডে জানায়, আজ ভোরে প্রিয়াঙ্কা গান্ধী এবং একদল কংগ্রেস নেতাকে লাখিমপুরের খেরি যাওয়ার পথে আটক করা হয়েছিল। প্রিয়াঙ্কা গান্ধীকে এখন সিতাপুরের একটি গেস্ট হাউসে রাখা হয়েছে, যেখানে তাকে মেঝে ঝাড়ু দিতে দেখা গেছে।

কংগ্রেসের শেয়ার আরেকটি ভিডিওতে প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তর্ক করতে দেখা গেছে। তিনি আটকের পরোয়ানা দেখার দাবি করেন।

কংগ্রেস অভিযোগ করেছে, বিবাদের সময় দলীয় নেতাদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছিল।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *