Most Recent Post
Home / রাজনীতি / বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান উঠলে দুবাই যাবেন ইমরান

বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান উঠলে দুবাই যাবেন ইমরান

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার বিজয়ী প্রার্থী বেগম মেরিনা জাহান। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মেরিনা জাহান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২ নভেম্বর ওই আসনে উপ-নির্বাচনে এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হন মেরিনা জাহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ৫৩৫ ভোট এবং স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির পান ৩৪৩ ভোট।

গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

About bdpratinioto

Check Also

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় তীব্র নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার ঘটনায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *